হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রটি জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া মহসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান টিবিএসকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে তালেবুর বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বেশকিছু মামলা হয়েছে। এরমধ্যে কোনটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে- এখনো সে সিদ্ধান্ত হয়নি।

শেখ হাসিনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আবুল কালাম আজাদ। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তিনি এই পদ হারান।

Previous Post Next Post